নির্ধারিত সময়ের আগেই সরকারি গুদামে ধান কেনা বন্ধ

নির্ধারিত সময়ের আগেই সরকারি গুদামে ধান কেনা বন্ধ, দিশেহারা কৃষক

নির্ধারিত সময়ের আগেই সরকারি গুদামে ধান কেনা বন্ধ, দিশেহারা কৃষক

সরকার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই গাইবান্ধায় বোরো ধান সংগ্রহ বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের সময় থাকলেও গত ৯ আগস্ট থেকে সরকারি গুদামে ধান কেনা বন্ধ রয়েছে। এতে কম দামে স্থানীয় বাজারে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।